গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে ট্রাক-মাহেন্দ্রার সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার দুপুরে মহাসড়কের বড় কসবা আল্লাহর মসজিদ গেটের সামনে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ট্রাকের পেছনে যাত্রী ভর্তি বেপরোয়াগতির মাহেন্দ্রা আছড়ে পরে। এতে মাহেন্দ্রার চালক সহ পাঁচজন যাত্রী গুরুত্বর আহত হয়। ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানান, খবরপেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছ।