• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলা উপজেলা কল্যাণ সমিতির মতবিনিময় ও ঈদ পূর্ণমিলন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২০, ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ণ
হিজলা উপজেলা কল্যাণ সমিতির মতবিনিময় ও ঈদ পূর্ণমিলন।

হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলা কল্যাণ সমিতির মতবিনিময় ও ঈদ পূর্ণমিলন সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ জন বিকাল চারটায় মেজর মোজাম্মেল হোসেন (অব) এর বাসভবনে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাব মাহমুদ দিপু।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট আলাউদ্দিন, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য গুয়াবাডিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাজাহান তালুকদার, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, মেরিন ইঞ্জিনিয়ার মোঃ কবির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, বরিশাল জেলা পরিষদের সদস্য উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ, আমির হোসেন নান্নু মাস্টার, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাহবুব আলম দুলাল, জামায়েত ইসলামী নেতা শাহেনশা চৌধুরী শামু, উপজেলা আওয়ামী লীগ নেতা বিশিষ্ট শিল্পপতি হাসান মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম মাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইসলাম তুহিন, হিজলা প্রেসক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাব মাহমুদ দিপু তার বক্তব্যে বলেন এ ধরনের সংগঠনের মাধ্যমে অবহেলিত ও দুর্গম এই জনপদের মানুষের জন্য কাজ করার সুযোগ সৃষ্টি হবে। তিনি আরো বলেন উপজেলা পরিষদের পক্ষ থেকে সকল ধরনের সুবিধা দেয়া হবে।

অন্যান্য বক্তারা বলেন হিজলা উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে মাদক, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত হিজলা গড়ার সহ শোষিত ও অধিকার বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভাটি সঞ্চালনা করেন পূবালী ব্যাংক ঢাকা শাখার সিনিয়র অফিসার মোঃ তসলিম।