• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি চাল আত্মসাৎ এর অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২০, ২০২৪, ১৩:০৫ অপরাহ্ণ
হিজলায় ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি চাল আত্মসাৎ এর অভিযোগ।

হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলার ১ নং হরিনাথপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্যের বিরুদ্ধে জেলে বিজড়ি কার্ডের চাল আত্মসাধের অভিযোগ। আত্মসাৎ কৃত ১০ বস্তা চাল প্রশাসন জব্দ করেছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ২০ জুন হরিনাথপুর ইউনিয়নের লঞ্চ ঘাট সংলগ্ন ভাই ভাই বেকারির পিছনে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাঈদ বেপারী ১০ বস্তা চাল রাখে।

স্থানীয়দের সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক ঘটনাস্থলে গিয়ে ভাই ভাই বেকারির পেছন থেকে ১০ বস্তা চাল জব্দ করে নিয়ে যায়।
এ বিষয়ে এলাকায চরম উত্তেজনা বিরাজ করছে।

ভাই ভাই বেকারির মালিক আব্দুল বারেক চাল রাখতে বাধা দিলে বাধা উপেক্ষা করে চাল রেখে যায় এমনটাই জানিয়েছেন তিনি।

এদিকে জেলে কার্ডধারী বাবুল ও আব্দুল হামিদ জানায় তাদের জেলে কার্ড থাকা সত্ত্বেও কখনো জেলে কার্ডের চাল পায় না।

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হরিনাথপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন এবারের ঘূর্ণিঝড় রিমেল ও বিজিডি কার্ডের অনেক চাল পরিষদ আত্মসাৎ করেছে। এমনকি প্রায় ১০০ টনের মত চাল গোডাউনে রেখে আসছে যা পরবর্তীতে বিক্রি করা হবে।

নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইসলাম তুহিন এর দাবি এ ধরনের আত্মসাৎ কারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ক্রমান্বয়েই এই চক্রটি আরো বেপরোয়া হয়ে উঠবে।

অভিযুক্ত হরিনাথপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাঈদ জানায় চাল বিতরণ করতে রাত্র হওয়ায়। জেলে কার্ডদারী
আলমগীর, জাকির, বিল্লাল, বাবুল ও কাওসার সহ কয়েকজনে ট্রলার না পেয়ে চাল রেখে যায।

জব্দকৃত চাল ও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে এমন প্রশ্নের উত্তরের সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক বলেন অভিযুক্তকে না পাওয়ার তাৎক্ষণিক বিচার করা যায় নাই । তবে যে কেউ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করতে পারবে।