গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া, গাড়ির ফিটনেস, লাইসেন্স এবং ওভার স্পিড নিয়ন্ত্রণে পরিবহন কাউন্টার ও মহাসড়কে অভিযান চালানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গৌরনদী বাসষ্ট্যান্ডে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান এ অভিযান পরিচালনা করেন। এসময় গাড়ির কাগজপত্র সঠিক না থাকায় চেয়ারম্যান পরিবহনকে পাঁচ হাজার এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় বিএমএফ কাউন্টারকে এক হাজার টাকা জরিমানা করা হয়।