• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানালেন রুহুল আমিন সাইফুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২২, ২০২৪, ১৩:০৮ অপরাহ্ণ
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানালেন রুহুল আমিন সাইফুল

আসাদুল ইসলাম, গাইবান্ধা

উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রুহুল আমিন সাইফুল।

রুহুল আমিন সাইফুল বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির কার্য নির্বাহী সদস্য।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি বলেন, ‘গৌরব ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫ বছর, গণমানুষের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হউক।’

রুহুল আমীন সাইফুল বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে জন্ম নেয় দলটি। ঐতিহাসিক এক প্রেক্ষাপটে জন্ম নেওয়া দলটি বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন একটি উজ্জ্বল দিবস। ১৯৪৯ সালের ২৩ জুন থেকে ২০২৪ সালের ২৩ জুন একটি সুদীর্ঘ পথ-পরিক্রমা। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে ১৯৪৮ সালের ১১ মার্চ যে ছাত্র বিক্ষোভ ও সাধারণ ধর্মঘট পালিত হয়, তারই পর্যায়ক্রমিক ধারাবাহিকতায় বঙ্গবন্ধু আমাদেরকে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে একাত্তরে একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন।

‌‘বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকে বঙ্গবন্ধু যেভাবে দলটিকে পরিচর্যা করেছেন ও জনগণকে সংগঠিত করেছেন তার ফলেই আওয়ামী লীগ সারা বাংলাদেশজুড়ে আজ এক মহীরুহে রূপান্তরিত হয়েছে। বঙ্গবন্ধু তার ছয় দফার আন্দোলন ও ’৬৯ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে বাঙালি জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করেছিলেন, তার ফলেই ’৭০ এর নির্বাচনে তিনি বাঙ্গালির অবিসংবাদিত নেতা হিসেবে আবির্ভূত হন।’

আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দেশে-বিদেশে ছড়িয়ে থাকা অগণিত সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

দেশবাসীর প্রতি আহ্বান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ হই যে, শেখ হাসিনার সুনেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে স্মার্ট বাংলাদেশ তথা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে এগিয়ে চলব।

রুহুল আমিন বলেন, বাংলার দুঃখী মেহনতী খেঁটে খাওয়া সংগ্রামী মানুষের আশা-আকাঙ্ক্ষার রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী; দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে গণমানুষের প্রত্যাশা-প্রাপ্তির মেলবন্ধনের আঁতুড়ঘর হোক বাংলাদেশ আওয়ামী লীগ।