• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে বাতিঘর সাহিত্য সাংস্কৃতিক সংসদের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২২, ২০২৪, ১১:১২ পূর্বাহ্ণ
যশোরে বাতিঘর সাহিত্য সাংস্কৃতিক সংসদের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

আব্দুল্লাহ,জেলা প্রতিনিধিঃ
গতকাল সকাল ৮ থেকে বিকাল ৫ পর্যন্ত শহীদ আক্তারুল কবির অডিটোরিয়ামে ঈদ পুনর্মিলনী,আলোচনা সভা,ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
 
বাতিঘর সাহিত্য সাংস্কৃতিক সংসদের সভাপতি মাহাদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান আমীর যশোর জেলা পশ্চিম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক কাজী বরকত উল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আরো উপস্থিত ছিলেন রেনেসাঁ শিল্পী গোষ্ঠী।
 

আয়োজকরা জানান, সংস্কৃতিকে সুন্দর ও গঠনমূলকভাবে সাজালে সেই সংস্কৃতি মানুষকে কখনও বিপদগ্রস্ত করে না। অপসংস্কৃতির আগ্রাসন থেকে শিশু ও যুব সমাজকে রক্ষা করতে সুস্থ সংস্কৃতির বিকল্প নেই। সুস্থ সংস্কৃতির প্রচলন, লালন ও চর্চার মধ্য দিয়ে একটি আদর্শবান মানুষ গঠন করা সম্ভব।বাতিঘর সাহিত্য সাংস্কৃতিক সংসদ আদর্শ মানুষ গঠনে কাজ করে যাচ্ছে।
 
অনুষ্ঠানে হামদ, নাত, ইসলামী সংগীতসহ বর্তমান সমাজের বিভিন্ন বিষয়ের ওপর একাধিক শিক্ষামূলক নাটিকা মঞ্চস্থ হয়।
 

 এ সাংস্কৃতিক সংসদ যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দ-উল্লাসে অংশ নেয়। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয় সাধারণ মানুষের মিলনমেলায়। তারা আনন্দচিত্তে অনুষ্ঠান উপভোগ করেন।