• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৪, ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাড়ীর পাশের পুকুরের পানিতে ডুবে তাজুন ইসলাম (৩) নামে এক কন্যা শিশুর মৃত্যুর হয়েছে।

আজ রবিবার (২৩ জুন) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া ইউনিয়নের মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার হিটলার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশু তাজুন ইসলাম গোপালগঞ্জ সদর উপজেলার উরফী গ্রামের আসলাম শেখের মেয়ে।

নিহত শিশুর নানা আজাদ মুন্সী বলেন, পারিবারিক কলহের জের ধরে মেয়ে তাজুনকে নিয়ে বাবার বাড়ী থাকতো তার মেয়ে।

আজ রবিবার সন্ধ্যার দিকে বাড়ীর উঠানে খেলার সময় সাবার চোখের আড়ালে বাড়ীর পাশে পুকুরে পানিতে ডুবে যায় শিশু তাজুন। পরে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। রাত সাড়ে ৮টার দিকে পরিবারের লোকজন পুকুর থেকে তাজুনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাজুনকে মৃত ঘোষনা করেন।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার হিটলার বিশ্বাস জানান, রাত সাড়ে ৯টার দিকে পানিতে ডুবে যাওয়া শিশুকে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই পানিতে ডুবে ওই শিশুটি মারা যায়। #