• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৪, ২০২৪, ১২:৫৫ অপরাহ্ণ
গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত।

আহাদ তালুকদার আগৈলঝাড়া, বরিশাল

ঢাকা-বরিশাল মহাসড়কের দুর্ঘটনার নাম শুনলেই এ যেন মনে হয় কোন মায়ের বুক খালি ,কোন বোনের ভাই,কোন মেয়ের স্বামী,বা কারো আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী।
ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদীর বাটাজোর বাইচখোলা নামক এলাকায় আজ সোমবার সকালে ট্রাক চাঁপায় দুজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন-গৌরনদীর সাকোকাঠী গ্রামের মাছ ব্যবসায়ী বরুন দাস (৫৫) ও ভ্যান চালক বাবুগঞ্জের আগরপুর গ্রামের বাসিন্দা আয়নাল বেপারী (৬০)।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানিয়েছেন,আজ ভোরে আগরপুর থেকে মাছ ক্রয়ের জন্য প্রতিদিনের ন্যায় ব্যাটারীচালিত ভ্যানযোগে গৌরনদীর মাহিলাড়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন বরুন ও আয়নাল।
হঠাৎ পথে বাটাজোড় বাইচখোলা নামকস্হানে পৌঁছালে বরিশালগামী একটি ট্রাক বেপরোয়াগতিতে যাওয়ার সময় ভ্যানটিকে চাঁপা দেয়।
এতে ঘটনাস্হলেই মাছ ব্যাবসায়ী বরুন দাস ও ভ্যানচালক আয়নাল বেপারী ঘটনাস্থলেই নিহত হয়।

এছাড়াও ওসি আরও জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলেই ট্রাকটিকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।