• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদী পৌরসভা উপ নির্বাচন- আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৪, ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ণ
গৌরনদী পৌরসভা উপ নির্বাচন- আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

আগামী ২৬ জুন গৌরনদী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন। নির্বাচনকে ঘিরে সাজ সাজ রব চলছে পৌর এলাকা জুড়ে৷ প্রার্থীরা ব্যস্ত নিজেদের শেষ মূহুর্তের প্রচার প্রচারণায়। অভিনব কায়দায় ভোটারদের আকৃষ্ট করার এবং নিজেদের প্রচারের চেষ্টা করে যাচ্ছেন প্রার্থীরা। ইতোমধ্যেই পোস্টার, লিফলেট ও মাইকিং এ ছেয়ে গেছে সমগ্র এলাকা। ভোটারদের পক্ষে প্রচারণার জনগনের বাড়িতে বাড়িতে গিয়ে গনসংযোগ করছেন তাদের সমর্থকবৃন্দ।
এরইমধ্যে সরেজমিনে দেখা যায় ভোটের এই আমেজে নির্বাচনী প্রচারণার আচরনবিধি বিভিন্নভাবে লঙ্ঘিত হচ্ছে। নির্বাচন কমিশনের চোখ এড়িয়ে এমন কর্মকাণ্ড করা হচ্ছে বলে ধারনা সাধারণ ভোটারদের

সরেজমিনে দেখা যায় পৌর মেয়রপ্রার্থী জনাব আলহাজ্ব আলাউদ্দিন ভূইয়ার নারিকেল গাছ মার্কার বিভিন্ন পোস্টার ও লিফলেট লাগানো রয়েছে বিভিন্ন বাড়ির, দেয়াল, গেট ও বিভিন্ন স্থাপনায়। এমনকি বাদ যায়নি ধর্মীয় স্থাপনা মসজিদ এর দেয়ালও। যা কিনা পৌরনির্বাচনী আচরণবিধি ২০১৫ অনুযায়ী সরাসরি নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধের সামিল যা গুরুত্বের সাথে নিচ্ছেন না সংশ্লিষ্ট প্রার্থী