• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাসেলস ভাইপারসহ বিষধর সাপ নিয়ে আতঙ্কিত না হওয়ার আহবান গোপালগঞ্জ স্বাস্থ্য বিভাগের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৪, ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ণ
রাসেলস ভাইপারসহ বিষধর সাপ নিয়ে আতঙ্কিত না হওয়ার আহবান গোপালগঞ্জ স্বাস্থ্য বিভাগের

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : রাসেলস ভাইপারসহ যে কোন বিষধর সাপ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন গোপালগঞ্জ স্বাস্থ্য বিভাগ। রাসেলস ভাইপারসহ বিষাক্ত সর্প দংশনের যে ওষুধ জেলার হাসপাতালগুলোতে পর্যাপ্ত মজুত রয়েছে বলেও জানানো হয়।

আজ সোমবার (২৪ জুন) দুপুরে গোপালগঞ্জ সিভিল কার্যালয়ের সম্মেলন কক্ষে সর্প দংশন বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের উপপরিচালক ডাঃ জীবিতোষ বিশ্বাস, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আব্দুল লতিফ, সহকারী রেজিস্ট্রার ডাঃ নাঈমুল ইসলাম মুনহাজ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অভিসার ডাঃ দীবাকর বিশ্বাসসহ পাঁচ উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নার্স ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় সিভিল সার্জন ডাঃ মোঃ জিল্লুর রহমান বলেন, সর্প নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। জেলা ও উপজেলা পর্যায়ের সকল সরকারি হাসপাতালে স্নেক অ্যান্টিভেনোম মজুত রয়েছে। কাউকে যদি সর্প দংশন করে তাহলে ওঝার কাছে না সরাসরি হাসপাতালে এসে ডাক্তারের পরামর্শে চিকিৎসা নেয়ার আহবান জানান। #