• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ছেলেকে নিয়ে বাড়ী ফেরা হলো বাবার, ছেলেসহ আহত-২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৫, ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ণ
ছেলেকে নিয়ে বাড়ী ফেরা হলো বাবার, ছেলেসহ আহত-২

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ছেলেকে নিয়ে আর বাড়ী ফেরা হলো বাবা খায়রুল সিকদাররের (৫৫)। বাড়ী যাবার আগেই প্রাণ কেড়ে নিলো ঘাতক বাস। এতে ছেলে মনিরুল সিকদারসহ (২২) আহত হয়েছে দুই জন।

আজ সোমবার (২৪ জনু) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত খায়রুল সিকদার পাইককান্দি ইউনিয়নের সোনাশুর গ্রামে নুরুদ্দিন সিকদারের ছেলে।

ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, খাইরুল সিকদার তার ছেলে মনিরুল সিকদারকে নিয়ে বিজয়পাশা থেকে ভ্যানে করে নিজ বাড়ী পাইককান্দি ইউনিয়নের সোনাশুর গ্রামে যাচ্ছিলেন।

এসময় ভ্যানটি চন্দ্রদীঘলিয়ায় বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে বিপরীতমুখী ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে খাইরুল শিকদার নিহত হন ও তার ছেলেসহ দুই জন আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত মনিরুল ও ভ্যান চালককে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। মারাত্মক আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনার পর নিহতের মরদেহ বাড়ী নিয়ে যায় পরিবারের সদস্যরা।

এ দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটির সামনের কাঁচ ভাংচুর করে। এসময় ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে আধাঘন্টা যান চলাচল বন্ধ থাকলে মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। #