• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বালাগঞ্জ উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর বন্যার্তদের শুকনো খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৫, ২০২৪, ১৬:১০ অপরাহ্ণ
বালাগঞ্জ  উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর  বন্যার্তদের শুকনো খাবার  বিতরণ

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়িঢলে বেশ কয়েকটি গ্রাম বন্যায় প্লাবিত। ইতিমধ্যে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। কেউ কেউ আশ্রয় কেন্দ্রে, আবার কেউ কেউ নিজবাড়ীতে দুরবিস্বহ জীবন কাটাচ্ছেন। উপজেলার পূর্ব পৈলন ইউনিয়ন ও বালাগঞ্জ সদর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে ব্যাক্তি গত পক্ষ থেকে দুই শতাধিক পরিবারকে চিড়া, মুড়ি, চিনি, সহ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর ,  খেলাফত মজলিসের বালাগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা মিছবাহ উদ্দীন মিছলু,পূর্ব পৈলন ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মোঃ ফখরুল
ইসলাম, সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান, ছাত্র মজলিস বালাগঞ্জ উপজেলার সভাপতি নাহিদ হাছান কিবরিয়া,জাতীয় দৈনিক সূর্যোদয় এর বালাগঞ্জ প্রতিনিধি হেলাল আহমদ, প্রমুখ।
সোমবার (২৫ জুন) দুপুরে উপজেলার পূর্ব পৈলন ইউনিয়ন এর বালাগঞ্জ সদর ইউনিয়নের মোট দশ টি আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মাঝে এসব শুকনো খাবার বিতরণ করা হয়।উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর বলেন, ,এই দুর্যোগ মোকাবেলায় ,তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাই,আশ্রয়কেন্দ্রে মানুষদের দেখে খুবই কষ্ট লাগছে, আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, প্রবাসীরা আমাদের অক্সিজেন আমাদের দেশের দুর্যোগ ও দুঃসময়ে সব সময় প্রবাসীদের ভুমিকা অত্যান্ত প্রশংসনীয়। আমি আশা করছি প্রবাসীরা এই বন্যা মোকাবেলায় এগিয়ে আসবেন সকলের সার্বিক সহযোগিতায় এই দুর্যোগ
মোকাবেলা করা সম্ভব হবে বলে মনেকরি।