• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বীজআলু উৎপাদন নিয়ে অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৬, ২০২৪, ১২:১৬ অপরাহ্ণ
গোপালগঞ্জে বীজআলু উৎপাদন নিয়ে অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে “মানসম্পন্ন বীজআলু উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, মাননিয়ন্ত্রণ, বালাই ব্যবস্থাপনা ও নতুন জাতের সম্প্রসারণ” শীর্ষক অংশীজন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বিএডিসি (টিসি) উপপরিচালকের সহযোগিতায় মানসম্পন্ন বীজআলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে গোপালগঞ্জ ও নড়াইল জেলার চুক্তিবদ্ধ বীজআলু উৎপাদনকারী কৃষক-কৃষাণী এবং ডিলারসহ অংশীজনরা অংশ নেন।

আজ বুধবার শহরের আলুবীজ হিমাগারের সভাকক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ভাচুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন মহাব্যবস্থাপক (বীজ) ও প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ আবীর হোসেন।

বিএডিসির উপ-পরিচালক (টিসি)কৃষিবিদ সঞ্জয় কুমার দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষনে অতিরিক্ত মহা-ব্যবস্থাপক (সিডিপি ক্রপস) কৃষিবিদ মোঃ মোশাব্বের হোসেন, গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আঃ কাদের সরদার ও বিএডিসির নির্বাহী প্রকৌশলী (সেচ) প্রকৌশলী মোঃ আজিজুল ইসলাম, গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্রর ইনচার্জ ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মহসিন হাওলাদার, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান, বিএডিসির সহকারী পরিচালক মোঃ ইমাম হোসাইনসহ বক্তব্য রাখেন।

পরে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। #