• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে প্রথম ডিজিটাল জনশুমারী ও গৃহগননা-২০২২ বিষয়ক জেলা রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৭, ২০২৪, ০৭:৩৮ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে প্রথম ডিজিটাল জনশুমারী ও গৃহগননা-২০২২ বিষয়ক জেলা রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে প্রথম ডিজিটাল জনশুমারী ও গৃহগননা-২০২২ বিষয়ক জেলা রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিসংখ্যান কায্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে।

আজ বৃহস্পতিবার (২৭ জুন) সকালে জেলা প্রশাসকের কায্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রকাশনা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মাহবুব আলম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হারুন-অর-রশিদ, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, এস এম হুমায়ূন কবীর বক্তব্য রাখেন। এ প্রকাশনা অনুষ্ঠানে জেলার সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশনা অনুষ্ঠানে জেলার স্বাস্থ্য, শিক্ষা, বেকারত্ব, উন্নয়নসহ নানা বিষয়ের পরিসংখ্যান দেয়া হয়। আগামীতে সরকারী দপ্তরগুলো ধরে ধরে জেলার উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলি কাজ করে জেলার উন্নয়ন এগিয়ে নেয়ার আহবান জানান বক্তারা। #