বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনায় ৩শ পিস ইয়াবা সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
।বৃহস্পতিবার (২৭ জুন ২০২৪) সকাল সাড়ে ৯টার দিকে বরগুনা সদর উপজেলার ২ নং গৌরীচন্না ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মনসাতলী এলাকা থেকে দক্ষিণ লাকুরতলার মো: রফিকুল ইসলামের ছেলে মো: আসাদুজ্জামান কনির(৪৫) কে তিনশত পিস ইয়াবা সহ গ্রেফতার করে বরগুনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। দীর্ঘদিন যাবৎ চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা বরগুনার এসআই (নিঃ) মোঃ বশির আহম্মেদের নেতৃত্বে ও ডিবি ফোর্সের সহায়তায় আসাদুজ্জামানকে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়। আটককৃত অবৈধ মাদকদ্রব্যের বাজার মূল্য আছে আনুমানিক ৯০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।