• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লতিফিয়া পরিষদের নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৯, ২০২৪, ১৩:০৫ অপরাহ্ণ
লতিফিয়া পরিষদের নগদ অর্থ বিতরণ

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জ উপজেলার পুর্ব গৌরীপুর লতিফিয়া ইসলামি সমাজসেবা পরিষদের উদ্যোগে বন্যায় ক্ষতিকর প্রায় দুইশো পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ইউনিয়নের নয়টি ওয়ার্ডে নয়টি ক্যাম্প করে এ কর্মসূচি পালন করা হয়।

পরিষদের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার ও সাধারণ সম্পাদক শেখ বদরুল আলমের নেতৃত্বে অর্থ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা কাজী লুৎফুর রহমান সিরাজী, পরিষদের সহ সভাপতি ডাঃ জিল্লুল হক, মাহবুবুর রহমান মেম্বার, হাফিজ নুরুল ইসলাম চৌধুরী আখতার, দাতা সদস্য শেখ আব্দুল করিম মেম্বার, প্রবাসী সদস্য ক্বারী মির্জা শাহেদ আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন পরিষদের প্রচার সম্পাদক মো. ছালা উদ্দিন, সহ প্রচার সম্পাদক মারুফ আলম তালুকদার মিজু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মনজুর হোসেন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক শেখ শাহজাহান, সহ অফিস সম্পাদক হাফিজ শেখ জয়নুল আলম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শেখ আবু সালেহ হোসাইন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাহেদ আহমদ, নির্বাহী সদস্য সাজু আহমদ তালুকদার, মো. আল আমিন ও মাছুম আহমদ প্রমুখ।