• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় অর্থনৈতিক শুমারির প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৩০, ২০২৪, ১৩:৫৪ অপরাহ্ণ
দশমিনায় অর্থনৈতিক শুমারির প্রশিক্ষণ কর্মশালা

দশমিনা (পটু্য়াখালী) প্রতিনিধি
অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অংশ নিন এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর দশমিনায় অর্থনৈতিক শুমারির প্রশিক্ষন কর্মশালার সমাপ্তি হয়েছে। রোববার তিন দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সমাপনী অনুষ্ঠানের মধ্য শেষ হয়। এতে মাঠ পর্যায়ে ৫৯ জন কর্মী প্রশিক্ষণ নিয়েছেন। আগামীকাল ১লা জুলাই থেকে ১নং জোন দশমিনা সদর, বহরমপুর, বেতাগী সানকিপুর ইউনিয়ন এবং ২নং জোন বাঁশবাড়িয়া, আলীপুর, রনগোপালদী,ও চরবোরহান ইউনিয়ন জোনের মাঠ পর্যায়ে কাজ শুরু হবে। বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার নাফিসা নাজ নীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোঃ নাজমুল হোসাইন।
প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও উপজেলা শুমারী সমন্বয়কারী মো. মনিরুল হক।