• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বিদ্যুৎস্পর্শে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৩০, ২০২৪, ১২:৪১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে বিদ্যুৎস্পর্শে রাব্বানী শেখ (৩০) নামে এ ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ রবিবার (৩০ জুন) সকালে মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের পাছড়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাব্বানী শেখ মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের পাছড়া গ্রামের মোশারফ শেখের ছেলে।

ওসি মোহাম্মাদ আশরাফুল আলম জানান, নিজ গোয়ালঘর পরিষ্কার করার সময় অসাবধানতাবশতভাবে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে মারাত্সক আহত হন।

পরে পরিবারের লোকজন উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাব্বানীকে মৃত ঘোষনা করেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

গোপালগঞ্জ পল্লী বিদ্যুতের মুকসুদপুর জোনাল অফিসের সহকারি জেনারেল ম্যানেজার সোহাগ হোসেন জানান, তাদের গোয়ালঘরের পাশে পানির পাম্প এবং পুরোনো তার হওয়াতে বৃষ্টিতে ভিজে পুরোঘর বিদ্যুয়িত হওয়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে। #