• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় গাছ চাপায় আহত পাঁচ | স্থানীয়দের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১, ২০২৪, ১৮:০২ অপরাহ্ণ
দশমিনায় গাছ চাপায় আহত পাঁচ | স্থানীয়দের ক্ষোভ

দশমিনায় (পটু্য়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় বৃষ্টিতে হেলেপড়া গাছ চাপায় অন্তত পাঁচ জন আহত হয়েছেন। সোমবার শেষ বিকেলে উপজেলার সদর ইউনিয়নের নলখোলা বন্দরের টেকনিক্যাল কলেজ সংলগ্ন দশমিনা-পটু্য়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত পাঁচ জনের মধ্যে ইমাম হোসেন,সাগর ও ইসমাইলের অবস্থা গুরুত্বর। আহতরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
সরেজমিনে গিয়ে জানা যায়, ঘটনার দিন ভাড়ায় চালিত মটরসাইকেল যোগে ইমাম হোসেন,সাগর ও ইসমাইল পটু্য়াখালী যাচ্ছিলেন। এসময় তারা ঘটনাস্থলে পৌঁছালে সড়কের পাশে থাকা একটি পায়রা গাছের চাপায় তারা গুরুত্বর আহত হন। দুর্ঘটনায় কয়েকজন পথচারীও আহত হন। ক্ষতিগ্রস্ত হয় এক অসহায় নারীর একটি চায়ের দোকান।
এলাকার লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, দশমিনার গুরুত্বপূর্ণ সড়কগুলোর দুইপাশে অসংখ্য অর্ধমৃত ও হেলেপড়া গাছ থাকলেও সংশ্লিষ্টরা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এতে প্রায়শই ঘটনা নানা দুর্ঘটনা।