• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে,বরিশাল মহানগর যুবলীগের কর্মীসভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১, ২০২৪, ১৮:০৬ অপরাহ্ণ
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে,বরিশাল মহানগর যুবলীগের কর্মীসভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক বরিশাল মহানগর যুবলীগের কর্মীসভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আবদুর রহমান জীবন।

সোমবার বিকেল নগরীর শিক্ষক ভবনের হল রুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আবদুর রহমান জীবন।

প্রধান বক্তা বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ এম মেজবাহ উদ্দিন জুয়েল। বিশেষ অতিথি বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন ২০৪১ সালের আগে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে মাঠ পর্যায়ে কাজ করতে হবে। শেখ ফজলে শামস পরশের দূরদর্শী সাংগঠনিক নেতৃত্বে যুবলীগের আমল পরিবর্তন ঘটেছে। আর এ কারণেই আজ সারাদেশে যুবলীগ স্বচ্ছ, পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে। আশা করছি ভবিষ্যতে সংগঠনটি আরও শক্তিশালী হবে। মানুষের সেবায় সব সময় যুবলীগ এগিয়ে আসে। যুবলীগ শান্তি শৃঙ্খলা ও সাংগঠনিক কাঠামোতে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। করোনা মহামারীসহ বিভিন্ন প্রতিকূলতায় মানুষের পাশে ছিলো যুবলীগ।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন বরিশাল মহানগর যুবলীগের সদস্য সৈয়দ মেহেদী হাসান রোমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সদস্যবৃন্দরা ও ৩০টি ওয়ার্ড যুবলীগের সভাপতি- সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দরা।