• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে গর্তের পানিতে ডুবে বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১, ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ণ

আসাদুল ইসলাম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার সুন্দরগঞ্জে গর্তের পানিতে ডুবে মহসিন মিয়া (১৯) নামের এক বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১ লা জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের চরিতাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। মহসিন মিয়া ওই গ্রামের আনারুল ইসলামের ছেলে।

স্বজনরা জানান, সকালের দিকে পরিবারের লোকজনের অজান্তে বাক প্রতিবন্ধী যুবক মহসিন মিয়া বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী গুচ্ছগ্রামে দাদীর বাড়িতে যাচ্ছিলেন। হঠাৎ করে জনৈক মশিউর রহমানের জমিতে থাকা গর্তের পানিতে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাকে গর্তের পানিতে ভাসতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম পিপিএম গর্তের পানিতে ডুবে বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।