বরগুনা জেলা প্রতিনিধিঃ
সততা, নিষ্ঠা ও কর্মতৎপরতার কারণে ফরিদপুরের সব মহলে সমাদৃত হওয়া জনবান্ধব পুলিশ সুপার মো. আবদুছ সালাম (পিপিএম) কে বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা জানিয়েছে বরগুনা প্রেসক্লাব।
মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যায় বরগুনা প্রেসক্লাবে মিলনায়তনে অ্যাড. গোলাম মোস্তফা কাদের এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার এর সঞ্চালনায় প্রেসক্লাবের আয়োজনে পুলিশ সুপার আঃ সালামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এসময় অনুষ্ঠানে অনুভূতি ব্যাক্ত করেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল হাসান বাদশা, সাবেক সভাপতি অ্যাড. সঞ্জীব দাস, সাবেক সভাপতি মনির হোসেন কামাল, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাড. সোহেল হাফিজ, জমুনা টেলিভিশনের বরগুনা প্রতিনিধি ফেরদৌস খান ইমন, বাংলাভিশন টেলিভিশনের বরগুনা প্রতিনিধি শহিদুল ইসলাম সপ্ন, গ্লোবাল টেলিভিশনের বরগুনা প্রতিনিধি হেমাদ্রি শেখর কেশব, সময় টেলিভিশনের বরগুনা প্রতিনিধি সাইফুল ইসলাম মিরাজ, এখন টেলিভিশনের বরগুনা প্রতিনিধি জিহাদ মাহমুদ, ডিবিসি টেলিভিশনের সভাপতি মালেক মিঠু, আজকের দর্পণ ও ঢাকা মেইল ২৪.কম এর বরগুনা প্রতিনিধি অলিউল্লাহ্ ইমরান, প্রেসক্লাবের সহযোগী সদস্য ও ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন মোল্লা।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অর্থ) মোঃ মোজাম্মেল হক রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আঃ হালিম, দেশ টেলিভিশনের বরগুনা প্রতিনিধি রিয়াজ আহমেদ মুসা, দীপ্ত টিভির বরগুনা প্রতিনিধি শাহ্ আলী, যুগান্তর পত্রিকার বরগুনা প্রতিনিধি নুরুল আহাদ অনিক, সংবাদ প্রকাশ ও ভোরের আকাশের বরগুনা প্রতিনিধি কাসেম হাওলাদার, বিটিভির বরগুনা প্রতিনিধি অর্নব, খবরের কাগজের বরগুনা প্রতিনিধি মহিউদ্দিন অপু, ইব্রাহিম হোসেন, সোহাগ হাওলাদারসহ প্রেসক্লাবের সদস্য, সহোযোগি সদস্য বৃন্দ।
বরগুনা পুলিশ সুপার মো. আবদুল সালাম (পিপিএম) বলেন, আমি দীর্ঘ এক বছর এগারো মাস বরগুনার মানুষের সেবা করার সুযোগ পেয়েছিলাম। আমি চেষ্টা করেছি। তবে কতটুকু সেবা করতে পেরেছি জানিনা। এই প্রিয় বরগুনার মানুষের সাথে এতোদিন চলার পথে কোন ভূলত্রুটি থাকলে আমি ক্ষমার প্রার্থী। চাকরি জনিত কারনে আমার কোন না কোন জেলায় অবশ্যই যেতে হবে। তবে পাশের জেলা পটুয়াখালীতে হয়তো বদলি হয়েছে। আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। আপনাদের সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ রিপোর্ট এর মধ্যে দিয়ে বরগুনাকে দেখবো এই প্রত্যাশা রাখছি।