• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় নবনির্বাচিত চেয়ারম্যানদের অভিষেক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৩, ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ণ
বামনায় নবনির্বাচিত চেয়ারম্যানদের অভিষেক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার:
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বরগুনার বামনা উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার(৩ জুলাই) বেলা ১১টায় বামনা উপজেলা পরিষদ চত্বরে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান।
বামনা উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যাবধানে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয় সাবেক ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন, উপজেলার বিশিষ্ঠ সমাজসেবক বামনা উপজেলা উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন মহারাজ ও নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদিকা নাজমুন্নাহার নাজু।
উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি ইউসুফ আলী হাওলাদারের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বক্তব্যদেন, রামনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম জমাদ্দার, বামনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চৌধূরী কামরুজ্জামান সগির, বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান সবুজসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, আমি নির্বাচনের পূর্বে বামনা উপজেলার মানুষের কাছে গিয়ে কথা দিয়েছিলাম সকলকে শান্তিতে রাখবো নির্বাচনে জয় লাভের পর আবারো বলছি পূর্ববর্তী চেয়ারম্যানের চেয়ে আমি একধাপ এগিয়ে সেবা দেওয়ার চেষ্টা করবো। আমি সবসময়ই সত্যের পক্ষে থাকবো। অন্যায়ের দিকে আমাকে কখনোই পাবেন না এমনকি উপজেলা পরিষদকেও অন্যায়ের দিকে ধাবিত হতে দিবো না। আগামী ৫ বছরের মধ্যে উপজেলা পরিষদের বিরুদ্ধে যেন কোন দুর্নীতির অভিযোগ না ওঠে সেদিকে সজাগ দৃষ্টি রাখবো।