ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড রাস্তা আটকে ঘর নির্মাণের সামগ্রি নিতে বাধা দিয়ে বসতঘর নির্মানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে মোঃ মাসুম,তরিকুল ইসলাম,মোঃ রাকিব এর বিরুদ্ধে।
এই অভিযোগ করেন একই এলাকার জয়নাল আবদীনের ছেলে মোঃ আলমগীর হাওলাদার।
মোহাম্মদ আলমগীর হাওলাদার অভিযোগ করে বলেন,বাড়ির ১১২ শতাংশ জমি আমার এবং অভিযুক্ত তরিকুল,মাসুম ও রাকিব গংদের ২০ শতাংশ জমি রয়েছে।
সামনে আমার রাস্তা দিয়ে আমি আমার বসত ঘর নির্মাণের জন্য রড,ইট,সিমেন্ট বালি সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী আনতে ছিলাম কিন্তু অভিযুক্তরা নির্মাণ সামগ্রি আনতে বাধা দেয় এবং নির্মান কাজে যে গাড়ি দিয়ে মালামাল আনি সেটা ও আটকে রাখে,যার ফলে আমরা কাজ করতে পারছি না এবং আমাদের কাছে চাঁদা দাবি করে,এ বিষয়ে আমি বিচার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোঃ মাসুম ও তরিকুল ইসলাম জানান, রাস্তাটি পূর্বে তারা নির্মাণ করেছেন এখন রাস্তাটি আবার নির্মাণ প্রয়োজন,তাই তারা আলমগীর হাওলাদের ও তার ছেলেকে নির্মাণ করে দিতে বলেন কিন্তু তারা অপরাগতা প্রকাশ করলে রাস্তা দিয়ে নির্মাণ সামগ্রি নেওয়া বন্ধ করে দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম বলেন,এখন পর্যন্ত অভিযোগ পাওয়া যায় নি,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।