স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় সেকেলা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
আজ বুধবার (৩ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটে কাশিয়ানী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী রেলওয়ে থানার পরিদর্শক সোমনাথ বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সেকেলা বেগম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শিকারপুর গ্রামের মনু মুসল্লীর স্ত্রী।
রাজবাড়ী রেলওয়ে থানার পরিদর্শক সোমনাথ বসু জানান, বৃদ্ধা সেকেলা বেগম ভাটিয়াপাড়া এলাকায় জামাই সোহাগ খানের বাড়ীতে যাচ্ছিলেন। এসময় ওই বৃদ্ধা রেললাইন পারা হতে গেলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে। #