স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচন-পরবর্তী সহিংসতায় পরাজিত প্রার্থীর এক সমর্থক গুলিতে নিহতের ঘটনায় বিজয়ী চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়ার সমর্থক ও ওই মামলার ১৯ আসামিকে আদালতে পাঠানোর আদেশ দিয়েছেন গোপালগঞ্জে জেলা ও দায়রা জজ আদালত।
আজ বুধবার (০৩ জুন) বেলা একটায় গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ (সেশন-১) আদালতের বিচারক মাকসুদুর রহমান এ আদেশ দেন।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, ওসিকুর ভূঁইয়া হত্যা মামলার ১৯ আসমি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। আজ বুধবার দুপুরে ওই আসামীরা গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ (সেশন-১) আদালতের বিচারক মাকসুদুর রহমানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত রোববার (৩০ জুন) দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ কামরুল হাসানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালন জামিন না মঞ্জুর করে গোপালগঞ্জ সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে জেল হাজতে পাঠানোর নিদের্শ দিয়েছিলেন। ফলে এর আগে ৫জন জেল হাজতে রয়েছে।
বাদীপক্ষের আইনজীবী এম জুলকদর রহমান বলেন, ওসিকুর ভূঁইয়া হত্যা মামলায় আজ ১৯ জন আসমি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে জেলা হাজতে পাঠানোর নির্দেশন দেন। এ মামলার প্রধান আসমি সদর উপজেলা পরিষদের নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া জামিন চাইলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
প্রসঙ্গত, গত ৮ মে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর গত ১৪ মে রাতে সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া বাসষ্ট্যান্ড এলাকায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী বি এম লিয়াকত আলীর সমর্থক ও নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিজয়ী চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের সমর্থকরা গুলিবর্ষণ করলে গুলিবিদ্ধ পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ওসিকুর ভূঁইয়া হয়ে নিহত হয়।
এ ঘটনায় ১৬ মে রাতে নিহতের বোন পারুল বেগম বাদী হয়ে নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে প্রধান আসামী করে ২৩ জনের নাম উল্লেখ করে ও আরো অজ্ঞাত ৫০ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করা হয়। #