• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগামীকাল দুই দিনের ব্যক্তিগত সফরে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৪, ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ণ
আগামীকাল দুই দিনের ব্যক্তিগত সফরে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আগামীকাল শুক্রবার (০৫ জুলাই) ও শনিবার (০৬ জুলাই) দুই দিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন, নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়সহ নানা কর্মসূচীতে অংশ নিবেন প্রধানমন্ত্রী।

তাঁর এ আগমন উপলক্ষে বঙ্গন্ধুর সমাধিতে সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি। জেলায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মোহাম্মদ শামীম মুসফিক (০৩ জুলাই) স্বাক্ষরিত প্রধানমন্ত্রীর সফর সূচিতে এ বিষয় নিশ্চিত করেছেন। ওই সফর সূচিতে বলা হয়েছে, এটি একটি সরকারি সফর।

প্রধানমন্ত্রীর সফর সূচিতে জানাগেছে, শুক্রবার বেলা ৩টায় গণভবণ হতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে এক সুধি সমাবেশে অংশগ্রহন করবেন। বিকেল ৫টায় সুধি সমাবেশ শেষে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেবেন প্রধানমন্ত্রী। পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি টুঙ্গিপাড়ার নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন।

দুই দিনের সফরের দ্বিতীয় দিন শনিবার (৬ জুলাই) বেলা ১১টায় গিমাডাঙ্গা-টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন এবং ‘এসো বঙ্গবন্ধুকে জানি’-শীর্ষক অ্যালবামের মোড়ক উম্মোচন করবেন। এপর বেলা ১২টায় টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শণ করবেন এবং টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কায্যালয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে।

পরে নিজ বাসভবনে নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর বিকেল সাড়ে ৩টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফাতেহাপাঠ ও মোনাজাতে অংশ নিবেন। দুই দিনের ব্যক্তিগত সফর শেষে শনিবার (০৬ জুলাই) বিকাল ৪টায় সড়ক পথে টুঙ্গিপাড়া থেকে ঢাকায় ফিরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্স এলাকার ধোয়া-মোছাসহ শোভাবর্ধনের কাজও ইতোমধ্যে শেষ হয়েছে।

প্রধানমন্ত্রীর এ আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জ জুড়ে বইছে আনন্দের বন্যা। নেতাকর্মীদের মধ্যে বইছে উসাহ উদ্দিপনা। ঘরের মেয়েকে এক নজর দেখার জন্য অধির আগ্রহে রয়েছে নেতাকর্মীরা। আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিভিন্ন সড়কে টাঙ্গানো হয়েছে ব্যানার-ফেস্টুন। প্রধানন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে সকল প্রস্তুতি শেষ করেছে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরকে ঘিরে নানা প্রস্তুতি নিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। আইন-শৃংখলা বাহিনী প্রধানমন্ত্রীর আগমনকে নির্বিঘ্ন করতে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে।

টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে সমাধিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিস্কার পরিচ্ছন্ন করাসহ সকল প্রস্তুতি শেষ হয়েছে। প্রধানমন্ত্রী প্রতি বছর ঈদের পর সাধারনত তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহাপাঠ ও কবর জিয়ারত করে থাকেন। এবার ঈদের পর তিনি আসতে পারেননি-তাই তিনি এ সফরে আসছেন।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. বাবুল শেখ বলেন, প্রধানমন্ত্রীর দুই দিনের সফরকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সকল প্রস্তুতি শেষ হয়েছে। আওয়ামী লীগসহ সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রস্তুতি সভা করা হয়েছে। আশা করি এ সফর নির্বিঘ্নকে শেষ হবে।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবু আলী খান ও সাধারন সম্পাদক জি.এম সাহাব উদ্দিন আজম বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর টুঙ্গিপাড়ায় আগমন উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। তাঁকে স্বাগত জানাতে জেলার বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন টাঙ্গানো হয়েছে। নেতাকর্মীদের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, টুঙ্গিপাড়ায় দু’দিনের সফরে প্রধানমন্ত্রী আসবেন। প্রধানমন্ত্রীর এ সফরকে উৎসব মুখর ও নিরাপদ করার লক্ষ্যে আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিরাপত্তা সমন্বয় সভা করেছি। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সামাধি সৌধে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করবেন। এছাড়া জাতির পিতার স্মৃতি বিজড়িত গিমাডাঙ্গা-টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন ও সেখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করবেন। #