স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে সাপের কামড়ে আলমগীর মুন্সী (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনাপর পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আজ বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে মুকসুদপুর উপেজলার গোবিন্দপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর মুন্সী গোপালপুর গ্রামের আজিজ মুন্সীর ছেলে। সে গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীর চাকরি করতেন।
নিহতের পরিবার সুত্রে জানাগেছে, কৃষক আলমগীর মুন্সী বিকালে স্থানীয় মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। এসময় তাকে একটি বিশধর সাপ দংশন করে। পরে বিসষয়টি জানার পর মাঠ থেকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার আলমগীরকে মৃত্ ঘোষনা করেন।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাহিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার পর তাকে মৃত ঘোষনা করা হয়েছে। ধারনা করা হচ্ছে বিষধর কোন সাপ তাকে দংশন করেছে। #