• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৫, ২০২৪, ১৩:৪০ অপরাহ্ণ
গোপালগঞ্জ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আজ শুক্রবার (০৫ জুলাই) ও আগামীকাল শনিবার (০৬ জুলাই) দুই দিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার (০৫ জুলাই) বেলা ৩টায় গণভবণ হতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের উদ্দেশে যাত্রা করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে এক সুধি সমাবেশে অংশগ্রহন করেন। সুধি সমাবেশ শেষে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে পদ্মা সেতু পার হয়ে গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা পার হয়ে গোপালগঞ্জে পৌঁছান। কিছুক্ষনের মধ্যে টুঙ্গিপাড়ায় পৌঁছে সরকার প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি টুঙ্গিপাড়ার নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন।

দুই দিনের সফরের দ্বিতীয় দিন শনিবার (৬ জুলাই) বেলা ১১টায় গিমাডাঙ্গা-টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন এবং ‘এসো বঙ্গবন্ধুকে জানি’-শীর্ষক অ্যালবামের মোড়ক উম্মোচন করবেন। এপর বেলা ১২টায় টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শণ করবেন এবং টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কায্যালয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে।

পরে নিজ বাসভবনে নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর বিকেল সাড়ে ৩টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফাতেহাপাঠ ও মোনাজাতে অংশ নিবেন। দুই দিনের ব্যক্তিগত সফর শেষে শনিবার (০৬ জুলাই) বিকাল ৪টায় সড়ক পথে টুঙ্গিপাড়া থেকে ঢাকায় ফিরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, টুঙ্গিপাড়ায় দু’দিনের সফরে প্রধানমন্ত্রী আসবেন। প্রধানমন্ত্রীর এ সফরকে উৎসব মুখর ও নিরাপদ করার লক্ষ্যে আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিরাপত্তা সমন্বয় সভা করেছি। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।