• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সৈকতের পরিবেশ নষ্ট করায় দুটি রেস্টুরেন্টে” কে, ৩ লক্ষ্য  টাকা জরিমানা  

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৫, ২০২৪, ১৬:১৭ অপরাহ্ণ
সৈকতের পরিবেশ নষ্ট করায় দুটি রেস্টুরেন্টে” কে, ৩ লক্ষ্য  টাকা জরিমানা  

কলাপাড়া উপজেলা প্রতিনিধি :

 রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সহ ফ্রিজে পচাবাসি খাবার মজুদ করে, পর্যটকের মাঝে  নিম্নমানের খাবার পরিবেশন করায়। 

কুয়াকাটার  জিরো  পয়েন্ট সংলগ্ন  গাজী রেস্টুরেন্টে এবং বৈশাখী  রেস্টুরেন্টে  অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই রেস্টুরেন্টে দুটি সমুদ্রের পাড়ে থাকায়,তাদের ময়লা পানি পাইপের মাধ্যমে সৈকতে ফেলে নোংরা পরিবেশে তৈরি করেছে। মানসম্মত খাবার সৈকতের পরিবেশ সুন্দর রাখতে এই অভিযান অব্যাহত থাকবে। 

শুক্রবার (৫ জুলাই)  বিকালে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার( ভূমি) কৌশিক  আহম্মদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নিরাপদ খাদ্য আইনের বিধি লঙ্ঘন হওয়ায় গাজী রেস্টুরেন্টে ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং বৈশাখী  রেস্টুরেন্টেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় কুয়াকাটা পর্যটন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।  

উপজেলা সহকারী কমিশনার( ভূমি) কৌশিক আহম্মদ বলেন, অভিযানকালে প্রতিষ্ঠান দুইটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া গেছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনসহ রেস্টুরেন্টের রান্নাঘরে থাকা ফ্রিজে পচাবাসি খাবার মজুদ করতে দেখা গেছে। রেষ্টুরেন্টের দুর্গন্ধযুক্ত ময়লা পানি সৈকতে ছেড়ে দেওয়ায়  পরিবেশে মারাত্মক ক্ষতির কারণে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যটন কেন্দ্রকে অভিযোগ মুক্ত করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে । 

###