মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা প্রতিনিধি:
ভোলার দৌলতখানে চলমান এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় জোবায়ের উদ্দিন জিতু(১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
ভোলার দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত জোবায়ের উদ্দিন জিতুর বাবা মোঃ জসিম উদ্দিন আজকের পত্রিকাতে শুক্রবার ৫ জুলাই বিকালে বলেন,চলমান এইচএসসি পরীক্ষার প্রথম থেকেই তার পরীক্ষা খারাপ হতে চলছিল,প্রতিদিনই পরীক্ষা শেষে এসে ভীষণ মন খারাপ করে থাকত জিতু,খাওয়া দাওয়া তেমন করত না।
শুধু বলতেন বাবা গার্ড কঠিন হয়েছে পরীক্ষা ভালো দিতে পারিনি।
প্রতিদিনের মতোই গত বৃহস্পতিবার ইংরেজি পরীক্ষা শেষে বাসায় এসে মন খারাপ করে কান্নাকাটি করতে থাকেন জিতু এবং খাওয়া দাওয়া না করে রাতেই ঘুমিয়ে যান তিনি।
তিনি জানান,কয়েকদিন অসুস্থ থাকায় পরীক্ষার পড়া তেমন পড়তে পারেননি,এর কারণে পরীক্ষার হলে তার পরীক্ষা খারাপ হয় এতেই মানসিকভাবে ভেঙ্গে পড়েন তার বড় ছেলে জুবায়ের উদ্দিন জিতু।
এ সময় কাঁদতে কাঁদতে তিনি আরো বলেন,আজ সকাল দশটায় আমিও বাসা থেকে বের হই কিন্তু বেলা সাড়ে ১১ টায় শুনতে পাই”আমার বাবাটা আমার ঘরের আড়ার সাথে তার ছোট বোনের ওড়না পিছিয়ে আত্মহত্যা করেছে,আমার আর কেউ রইল না আমি সব হারিয়েছি এই বলে আর্তনাদ করেন তিনি।
নিহত জোবায়ের উদ্দিন জিতু দৌলতখান সরকারি আবি আব্দুল্লাহ কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন এবং দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে নিয়মিত পরিক্ষা দিয়ে আসছিলেন।
নিহত জিতু দৌলতখান উপজেলার দিদার উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও চরখলিফা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃধা বাড়ির জসিমউদ্দিন এর একমাত্র ছেলে তার ছোট আরো ২ বোন রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্য রঞ্জন খাসকেল ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান,পরীক্ষা খারাপ হওয়ায় এক এইচএসসি পরীক্ষাটি আত্মহত্যা করেছে বিষয়টি খুবই দুঃখজনক,ঘটনাস্থলে দৌলতখান থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে জোবায়ের উদ্দিন জিতুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।