• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমি মুজিব হবো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৬, ২০২৪, ১৫:৩৮ অপরাহ্ণ
আমি মুজিব হবো

রিয়াজুল হক সাগর।
হাজার গানের সুরে মুজিব
তোমায় স্বরণ করি,
তোমার নামে নতুন সকাল
এই বাংলায় রবি।
মুজিব তুমি মুক্ত আকাশ
পাখির কলতান,
তোমার নামে তারিফ করে
সারা বিশ্বজাহান।
মুজিব তুমি শিখিয়ে দিলে
সভ্য সমাজ গড়তে,
ঝড় হলেও রুখতে পারি
পারবেনা কেউ ভাঙতে।
মুজিব সেনা আমরা সবাই
একসাথে আজ গাই,
তোমার নীতির পথ ধরে
মুজিবকে যেন পাই।