• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় সড়ক দুঘর্টনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৬, ২০২৪, ১৫:৪১ অপরাহ্ণ
আগৈলঝাড়ায় সড়ক দুঘর্টনায় নিহত ১

আহাদ তালুকদার আগৈলঝাড়া বরিশাল

আজ শনিবার বিকেলে উপজেলার আগৈলঝাড়া-পয়সারহাট সড়কের ফুল্লশ্রী বাসষ্ট্যান্ডে রাস্তা পাড় হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় ফুল্লশ্রী ষ্ট্যান্ডের ব্যবসায়ী ফুল্লশ্রী গ্রামের মৃত ছবেদ আলী বেপারীর ছেলে হারুন বেপারী (৬০) রাস্তার পাশে ছিটকে পরে।

এসময় স্থানীয়রা হারুন বেপারীকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা.সাবিনা আফরোজ তাকে মৃত ঘোষনা করেন।
এবং চিকিৎসক ডা. সাবিনা আফরোজ জানান, সড়ক দুঘর্টনায় আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।