• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা রেঞ্জের ১১০ বছর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীকে স্মারক উপহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৬, ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ণ
ঢাকা রেঞ্জের ১১০ বছর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীকে স্মারক উপহার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ১১০ বছর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি প্রধানমন্ত্রীর ধারাবাহিক উন্নয়নের স্মারক উপহার দেয় হয়েছে।

আজ শনিবার (৬ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর নিজ বাস ভবনে সরকার প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ স্মারক উপহার তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম। এসময় গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলি আফিফা উপস্থিত ছিলেন। এসময় প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের খোঁজ খবর নেন।

এর আগে দুই দিনের সফরের দ্বিতীয় দিনে আজ শনিবার (৬ জুলাই) সকাল ১০ টা ৫০ মিনিটে টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় স্কুলের শিক্ষার্থীরা জাতীয় পতাকা দিয়ে স্বাগত জানায় ও দুইজন শিক্ষার্থী ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করে নেয়। বেলা ১১টার দিকে ‘বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কর্মসূচী শেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ বাড়ীতে অবস্থান করেন। এরপর দুপুর ১টা ৪০ মিনিটে সকল ঢাকার উদ্দেশ্যে সড়ক পথে টুঙ্গিপাড়া ত্যাগ করেন।

এর আগে, এর আগে নিজস্ব অর্থায়নে দেশের সবচেয়ে বড় পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের পর শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যা ৬টায় সেতু পার হয়ে গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় ৭টা ৪৫ মিনিটে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে ৭টা ৫১ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অপর্ণ করে গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। #