স্টাফ রিপোর্টার :
বেসরকারি এনজিও সংগঠিত গ্রাম উন্নয়ন কর্মসূচি(সংগ্রাম) এর কৈশোর কর্মসূচির আওতায় কিশোর কিশোরীদের মেধা বিকাশ ও গণমাধ্যমে প্রচারে বিশেষ অবদান রাখায় কালেরকন্ঠ পত্রিকার বামনা উপজেলা প্রতিনিধি মনোতোষ হাওলাদারকে সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ রবিবার(৭ জুলাই) বিকাল ৩টায় বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে কৈশোর মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) ও সংগ্রামের যৌথ উদ্যোগে এ সম্মাননা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নব নির্বাচিত বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান।
সংগ্রামের ব্যবস্থাপনা পরিচালক চৌধূরী মো. মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যদেন, বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ, বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম হায়দার চৌধূরী।
এসময় রাজনীতিতে বিশেষ ভুমিকা রাখায় সম্মাননা পেয়েছেন বামনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চৌধূরী কামরুজ্জামান সগির, ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানে সম্মাননা পেয়েছেন মো. হারিচ মোল্লা ও কিশোরী ক্লাবে বিশেষ অবদানে রিপা রানী সম্মাননা পেয়েছেন।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কিশোর কিশোরীরা সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।