• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৮, ২০২৪, ১২:২৭ অপরাহ্ণ
বামনায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
বরগুনার বামনায় ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে রোপা আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার এবং নারিকেল চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা।
বামনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (৮ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোসাম্মাৎ ফারজানা তাসমিন। বামনা উপজেলার ৪টি ইউনিয়নের ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ২২০০ জন, ক্ষুদ্র ও প্রান্তিক নিয়মিত প্রণোদনার ৬০০ জন মোট ২ হাজার ৮০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার এবং ২৫০ জন কে ৫ টি করে নারিকেল চারা বিতরণ করা হবে। এসময় বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ জাকারিয়া হোসেন মহারাজ, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমুন নাহার নাজু সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল ইউনিয়ন থেকে আসা কৃষক ও কৃষাণিগণ উপস্থিত ছিল