• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৮, ২০২৪, ১২:৩৬ অপরাহ্ণ

 

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 
গাইবান্ধার সুন্দরগঞ্জে পানিতে ডুবে নুপুর আক্তার ধলি (৪) নামের এক বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৭ জুলাই) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শিশু নুপুর আক্তার ওই গ্রামের মো. নুরুন্নবী মিয়ার কন্যা। নুপুর জন্মগত বাক ও শারীরিক প্রতিবন্ধী।

পুলিশ ও স্বজনরা জানান, প্রতিবন্ধী শিশু নুপুর আক্তার ধলি দুপুরের খাবার খেয়ে বাড়িতে খেলা করছিল। এরপর বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির টিউবওয়েলের গর্তের পানিতে ভাসতে দেখে স্বজনরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।