• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে বাগানের গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৯, ২০২৪, ১৪:১৩ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে বাগানের গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ

বোরহানউদ্দিন প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবদুল গফুর হাওলাদার বাড়ি এলাকায় বাগানের গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বাদশা হাওলাদার সহ তার পরিবারের বিরুদ্ধে।
এই অভিযোগ করেছেন বাদশা হাওলাদার এর আপন সেজ ভাই মোঃ ফারুক হাওলাদার।
৯ জুলাই মঙ্গলবার দুপুরে মোঃ ফারুক হাওলাদার সাংবাদিকদের অভিযোগ করে বলেন, ১৯৯৯ সালে আমার পিতা আবদুল মুন্নাফ হাওলাদার এর কাছ থেকে এস এ ১২১৯ নং খতিয়ানে আমি ১ একর জমি ক্রয় করি যাহার দলিল নং ২৮৮৫,এস এ খতিয়ান ও দলিল মূলে বর্তমান বিএস খতিয়ান নং ৩২১৭ এর ৯৩ শতাংশ জমির মধ্যে ১ একর জমির ক্রয় মূলে অংশহারে আমি ২১ শতাংশ জমির মালিক এবং দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসতেছি কিন্তু আমার বড় ভাই বাদশা হাওলাদার তার পরিবারের লোকজন নিয়ে ৮ জুলাই সোমবার সকালে বিএস খতিয়ানের ওই ২১ শতাংশ জমির মধ্যে বাগানের ৫ শতাংশ জমির গাছপালা কেটে তার বসতঘর নির্মানের জন্য দখল করতে চায়,আমি,আমার স্ত্রী কন্যা ও আমার বোনের মেয়ে বাধা দিলে তারা আমাদেরকে হুমকি,দুমকী ও বিভিন্ন প্রকার অশ্লীল গালিগালাজ করেন এবং আমার স্ত্রী ও মেয়েকে কটুক্তি করে কথা বলে আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।তিনি আরো বলেন,আমার ক্রয়কৃত জমি দখলের জন্য তারা চেষ্টা চালাচ্ছে,এর আগেও বোরহানউদ্দিন থানায় একটি মিথ্যা-বানোয়াট অভিযোগ দায়ের করে আমাকে হয়রানি করেন। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।
এ বিষয়ে বাদশাহ হাওলাদার ও তার পরিবারের কাছে জানতে চাইলে তারা অভিযোগ অস্বীকার করেন।
বোরহানউদ্দিন থানার ওসি জাব্বারুল ইসলাম বলেন,এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।