মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।।
সরকারিভাবে কৃষকদের মাঝে প্রনোদনা হিসেবে বিনামূল্যে বিতরণকৃত বীজ ক্রয়-বিক্রয় আইনগতভাবে দন্ডনীয় অপরাধ। সেই আইন উপেক্ষা করে সরকারি বীজ মজুদ করার অভিযোগে পাতারহাট বন্দরের উত্তর বাজারের মেসার্স মুন্সি ট্রেডার্স নামে একটি দোকানে আজ দুপুরে অভিযান চালায় প্রশাসন। মেহেন্দিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের মাধ্যমে পাতারহাট বন্দরের উত্তর বাজারের মেসার্স মুন্সী ট্রেডার্স নামীয় দোকান থেকে ১০ কেজি করে পরিমাণের সাড়ে ৪ বস্তা বীজ জব্দ করা হয় যা সরকারিভাবে বিনামূল্যে মানুষের মাঝে বিতরণ করা হয়েছিল। এগুলোর ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এসময় অবৈধভাবে বীজ মজুদের অপরাধে বীজ আইন ২০১৮ মোতাবেক মুন্সি ট্রেডার্সকে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে অভিযান পরিচালনাকারী মোঃ রাজিব হোসেন বলেন, -পাতারহাট বন্দরের বিভিন্ন সার ও বীজ বিক্রয়ের দোকানে আজ অভিযান পরিচালনা করা হয়। এসম মুন্সি ট্রেডার্স নামে একটি দোকান থেকে সরকারি বীজ জব্দ করা হয়। ফলে বীজ আইন ২০১৮ ভঙ্গ করায় তাকে
৫০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।