স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি বাঁওড় থেকে আড়াই ফুট লম্বা ও প্রায় ৭০ কেজি ওজনের একটি বিপন্ন প্রজাতির ডলফিন উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (১০ জুলাই) সকাল ৭ টার দিকে জেলে রবিউল কাজির জালে এ ডলফিনটি ধরা পড়ে। তবে ডলফিনটি মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
জেলে রবিউল কাজি জানান, প্রতিদিনের মতো রাতে উপজেলার রাতইল খেয়াঘাট এলাকায় মধুমতি বাঁওড়ে জাল পেতে রেখে যান তিনি। পরে সকাল ৭টার দিকে জাল টানলে বড় মাছের অস্তিত্ব বুঝতে পারেন তিনি। এরপর বেশ কয়েকজন জেলেকে ডেকে নিয়ে জালটি টেনে উপরে উঠালে জালের ভিতর প্রায় ৭০ কেজি ওজনের ডলফিনটি ধরা পড়ে। পরে তিনি সেটি উদ্ধার করে স্থানীয় বাজারে নিয়ে যান। তবে জালে আটকা থাকায় ডলফিনটি মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এ ডলফিন উদ্ধার করা হয়েছে এমন খবরে ডলফিনটি দেখতে মধুমতি বাউওড়ের পাশে ভীড় করে সাধারণ মানুষ। এসময় তার ডলফিনটি ধরে দেখেন।
কাশিয়ান উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব রায় বলেন, উদ্ধার হওয়া ডলফিনটি প্লাটানিস্তা গাঙ্গেটিকা প্রজাতির। এটি প্রায় বিপন্ন প্রজাতির ডলফিন। ডলফিনটির ওজন প্রায় ৭০ কেজি এবং লম্বায় প্রায় আড়াই ফুট। ডলফিনটি উদ্ধারের জন্য বন বিভাগকে জানানো হয়েছে। তারা একটি উদ্ধার করবে।
গোপালগঞ্জ বন বিভাগ কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক বলেন, বিষয়টি আমারা জানা নেই। আমি আপনার কাছ থেকে মাত্র জানলাম। আমি উপজেলা বন বিভাগ কর্মকর্তার সাথে যোগাযোগ করছি তিনি যাদে গুরুত্বসহকারে বিষয়টি দেখেন।
তিনি আরো বলেন, নদীতে পানি বেড়ে যাওয়ার করনে ডলফিনটি মধুমতি নদীতে চলে আসতে পারে। তবে বিভিন্নভাবে হত্যার করনে ডলফিন হারাতে বসেছে। #