গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে লিমন (২১) নামের এইচএসসি পরিক্ষার্থীর বিরুদ্ধে।
অভিযোগ দেওয়ার তিন দিন পার হলেও রহস্যজনক কারণে এখন ও মামলা হয়নি বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি গ্রামে। গৃহবধু ছাপরহাটি গ্ৰামের আব্দুর রাজ্জাকের স্ত্রী এবং লিমন মিয়া একই গ্ৰামের আব্দুল কাফির তৃতীয়পুত্র।
ঘটনার বিবরণে বলা হয়েছে , শনিবার (৬ জুলাই) প্রতিদিনের মত রাতের খাওয়া শেষ করে ঘুমিয়ে যান ওই গৃহবধু। স্বামী আব্দুর রাজ্জাক ঢাকায় থাকার সুবাদে রাত অনুমানিক ১০টার দিকে কৌশলে ঘরের দরজা খুলে ঘুমন্ত অবস্থায় গৃহবধুকে ধর্ষন করতে থাকলে গৃহবধু টের পেয়ে ধর্ষক লিমনকে জাপটে ধরে। গৃহবধু চিৎকার দিলে, প্রতিবেশী আব্দুর কুদ্দুস তার স্ত্রী ইছামতি ও ইসমাঈল দৌড়ে এসে লিমনকে আটক করে। এবং সুযোগ বুঝে লুঙ্গি রেখে উলঙ্গ অবস্থায় পালিয়ে যায় লিমন মিয়া।
সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।