• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে আউশ উৎপাদনের লক্ষ্য ৬ হাজার ২৭৪ মেট্রিক টন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১০, ২০২৪, ১২:১৭ অপরাহ্ণ
গোপালগঞ্জে আউশ উৎপাদনের লক্ষ্য ৬ হাজার ২৭৪ মেট্রিক টন

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জে ৬ হাজার ২৭৪ মেট্রিক টন আউশ ধান (চালের হিসাবে) উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতিমধ্যে ক্ষেতের আউশ ধান পাকতে শুরু করেছে। দ্রুত কৃষক এ ধান কেটে ঘরে তুলতে প্রস্তুতি নিচ্ছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, চলতি আউশ মৌসুমে গোপালগঞ্জ জেলায় ২ হাজার ৯১৮ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। প্রতি হেক্টরে (চালের হিসাবে) এ ধান ২.১৫ মেট্রিক টন ফলন দেয়। সে হিসাবে এ জেলায় আউশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ হাজার ২৭৩.৭০ মেট্রিক টন। গোপালগঞ্জ সদর উপজেলায় ৪৪৫ হেক্টর, মুকসুদপুর উপজেলায় ৩১০ হেক্টর, কাশিয়ানী উপজেলায় ৬৮৯ হেক্টর ,কোটালীপাড়া উপজেলায় ৮৬৪ হেক্টর ও টুঙ্গিপাড়া উপজেলায় ৬১০ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আঃ কাদের সরদার বলেন, জেলার ৫ উপজেলায় আউশ মৌসুমে ২ হাজার ৯১৮ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। এ ধান পাকতে শুরু করেছে। কিছু দিনের মধ্যেই আউশ ধান কাটা পরবে।আবহাওয়া আনুকূলে থাকায় জেলায় আউশ ধানের ফলন ভাল হয়েছে। তাই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদিত হবে বলে ধারণা করা হচ্ছে। #