নাজমুজ সাকিব পটুয়াখালী প্রতিনিধি :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যমূলক কোটা প্রথার বিরুদ্ধে কুয়াকাটা- ঢাকা মহাসড়ক অবরোধ করে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেন।
আজ সকাল ১১ টায় বিশ্ব বিদ্যালয়ের টি এস সির সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটোকে ১ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন। তারপরে তারা কুয়াকাটা-ঢাকা মহাসড়ক অবরোধ করে বাংলা ব্লকেড কর্মসূচি সফল ভাবে পরিচালনা করেন। সে সময় রাস্তার দুই পাশে তীব্র যানজট বেঁধে যায়।
সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আঠারোর হাতিয়ার, গর্জে ওঠ আরেকবার। এমন মুহুর মুহুর স্লোগানে প্রকম্পিত করে তোলে চারপাশ।
তিন ঘন্টা কুয়াকাটা – ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখার পরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রামের প্রধান সমন্বয়ক মোঃ সাব্বির হোসেন রিপোর্ট সেভেন্টি ওয়ান.com কে জানায় যতদিন পর্যন্ত কোটারার যৌক্তিক সংস্করণ করা হবে না ততদিন পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে।