• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যনগরে মনাই নদের পানিতে ডুবে এক যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১০, ২০২৪, ১৪:২৫ অপরাহ্ণ

মোবারক হোসেন রুবেল,
ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা গ্রাম সংলগ্ন মনাই নদের পানিতে গোসল করতে গিয়ে ওই নদের পানিতে ডুবে বুধবার দুপুরে মনসুর আলম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার বংশীকুন্ডা গ্রামে।তিনি ওই গ্রামের আবদুস শহীদের ছেলে।
ওই যুবকের পরিবারের সদস্যদের বরাত দিয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, উপজেলার বংশীকুন্ডা গ্রামের মনসুর আলম দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। বুধবার বেলা সোয়া দুইটার দিকে নিজ বসতঘর সংলগ্ন মনাই নদের পানিতে গোসল করতে গিয়ে তিনি ওই নদীর পানিতে ডুবে তলিয়ে যান। ওইদিন বেলা পৌনে তিনটার দিকে ওই নদ থেকে এই যুবকের লাশটি উদ্ধার করেন এলাকবাসী। এ ঘটনায় নিয়ে কারও কোনো অভিযোগ না থাকায় ওই যুবকের লাশটি তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। #