মো: মোক্তার আলী
হে যুবক, তুমি এসেছিলে দীনের রাহে
আমাদের চমকিয়ে দিয়ে,
আবার চলে গেলে রবের ডাকে
কাউকে বুঝতে না দিয়ে।
পরপর ক’দিন দীনের কাজ শেষে,
আগামী দিনের পরিকল্পনা জেনে
চলে গেলে আমাদের বুক শূন্য করে।
তোমায় নিয়ে ভেবেছিলাম অনে-ক আমি, আমরা;
সবই নিমিষে হয়ে গেলো অতীত।
তপ্ত অশ্রুনীরে তোমাকে দিয়েছি চিরবিদায়।
দেখেছি তোমার কতো বন্ধুকে হু হু করে অশ্রু ঝরাতে,
আমিও পারিনি নিজকে সংবরণ করতে
কারণ তোমার ও আমাদের মাঝে ছিল
এক নির্ভেজাল নি:স্বার্থ নির্মল ঐশী সম্পর্ক।
তোমাকে নিয়ে আমারও ছিলো কিছু স্বপ্ন।
আবারো প্রমাণিত হলো মৃত্যু কতো নিকটবর্তী
আর আমরা কতো অসহায়, দুর্বল।
কিন্তু হইনি হতাশ এতটুকু।
যে পথ দেখিয়ে গেছো তুমি
সে পথে চলবে নির্দ্বিধায় শত সহস্র যুবক,
তুমি পাবে প্রতিদানের একাংশ।
ঘুমাও শান্তিতে দূরে আমাদের ছেড়ে
রব্বুল আলামীনের রহমত পেয়ে
সে দু’আই করি বারেবারে রবের দরবারে।