বাঁধন হোসাইনের কবিতা-
কোথায় গেলো মানহানী মামলা?
কোথায় গেলো দম্ভ?
কোথায় গেলো তেজস্বী ভ্রম?
কেন ঝরালে অম্ভ?
কেন করো মিছে কারসাজি?
কেন ঝুট এই লীলা?
কেন করিলে নরক গামী?
কেন সাজিলে অবুলা?
ভেবেছো কি ধ্বংসিলে পুরুষ?
ধাবিত সেই মহাকালে,
বেসামাল করিয়া লহর তুলি
ছুড়িয়াছো ধ্রুব প্রবালে।
কেন মিছে অশ্রু ঝরালে?
কেন চৌচিরিলে হৃদ?
কেন হে বাঁধন কাটিলে?
কেনই বা অতো জিদ?
নশ্বর এই লীলা ভূমিতে
রিপুর যতো তাড়া,
সবই তুমি গ্রহন করিলে
শুধু আমাকে ছাড়া।
কিবা এলো কেমন করে,
কিবা গেলো চলে?
সবই আজ অটুট সত্য
ছলা কলা কৌশলে।
সর্বোপরি আজ স্পষ্ট
জ্ঞাত হইলাম ঢের,
আমি যে সেই কাঙাল পুরুষ
জড়াবো বারেক ফের।