• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১২, ২০২৪, ১৪:০১ অপরাহ্ণ
পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

নাজমুজ সাবিক (পবিপ্রবি প্রতিনিধি)

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা প্রথার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন করার সময় শিক্ষার্থীর উপরে পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।

গতকালে বৃহস্পতিবার শিক্ষার্থীরা যখন কোটা প্রথার যৌক্তিক সংস্কারের পক্ষে আন্দোলন শুরু করেন তখন আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে পুলিশ অতর্কিত হামলা করেন সেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহত হন।

আজ (শুক্রবার) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলের ডাকদেন। সে আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।

বিকাল চারটার সময় শিক্ষার্থীরা টিএসসির সামনে জড়ো হতে থাকেন। সাড়ে চারটার সময় মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পেরিয়ে সামনে দিকে অগ্রসর হন। কয়েকটি রাস্তা প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসের ভিতরে আসেন। সে সময় রাস্তার দুই ধারে পুলিশের সড়ব উপস্থিত লক্ষ্য করা যায়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বরে এসে শেষ হয় সেখানে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।