• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সমাধিতে বেজা’র নির্বাহী চেয়ারম্যানের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৩, ২০২৪, ১২:১৪ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে বেজা’র নির্বাহী চেয়ারম্যানের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নবনিযুক্ত নির্বাহী চেয়ারম্যান (সচিব) ডাঃ মো. সারোয়ার বারী।

আজ শনিবার (১৩ জুলাই) দুপুরে টুঙ্গপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান ডাঃ মো. সারোয়ার বারী। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এসময় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হাসান, পরিচালক (পরিকল্পনা-৪) নাজমুল আলম, পরিচালক (পরিকল্পনা-৬) আসফিয়া সুলতানা, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারহানা জাহান উপমা, টু্ঙ্িগপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মঈনুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। #