• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে মোসলেম উদ্দিন প্লাজা মার্কেটে দূর্ধর্ষ চুরির প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবী সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৪, ২০২৪, ১২:৫৩ অপরাহ্ণ
গোপালগঞ্জে মোসলেম উদ্দিন প্লাজা মার্কেটে দূর্ধর্ষ চুরির প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবী সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মোসলেম উদ্দিন প্লাজা মার্কেটের তানিশা মোবাইল ঘরে দূর্ধর্ষ চুরির প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবী সংবাদ সম্মেলন করেছে মোসলেম প্লাজা দোকান মালিক সমিতি।

আজ রবিবার (১৪ জুলাই) ওই মার্কেটের দোতালায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মোসলেম প্লাজা মালিক সমিতির প্রধান উপদেষ্টা চৌধুরী আবুল কালাম আজাদ, সভাপতি মোহসিন হোসেন টিপু, সাধারন সম্পাদক এসএম মাহফুজুর রহমান বক্তব্য রাখেন। এ সময় ওই মার্কেটের ব্যবসায়ীরা ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তানিশা মোবাইল ঘরে মালিক ও মোসলেম প্লাজা মালিক সমিতির সভাপতি মোহসিন হোসেন টিপু লিখিত বক্তবব্য বলেন, গত ৫ জুলাই সকালে তানিশা মোবাইল ঘরের তালা ভেঙ্গে নগদ টাকা ও মোবাইলসহ প্রায় সাড়ে ২৩ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ একটি চোর চক্র। এতে ৮ জন এই চুরির সাথে জড়িত রয়েছে এবং ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

তিনি আরো বলেন, গত ৮ জুলাই গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলার তদন্তের স্বার্থে চুরির ভিডিও ও ছবি পুলিশকে দেয়া হয়। কিন্তু মামলা করার ৭ দিন পার হলেও এখন পযর্ন্ত চুরির সাথে জড়িত কেউকে গ্রেফতার বা চুরির মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে পুলিশের ভুমিকা নিয়ে আমরা সন্দেহান হয়ে পড়েছি। আমি দ্রুত দোষীদের গ্রেফতার করে মালামাল উদ্ধারের দাবী জানাই।

মোসলেম প্লাজা মালিক সমিতির সাধারন সম্পাদক এসএম মাহফুজুর রহমান বলেন, দীর্ঘ দিন পার হলেও পুলিশ এখন পযর্ন্ত কাউতে গ্রেফতার করতে না পারায় এই মার্কেটের দোকান মালিকারা আতংকে রয়েছে। দ্রুত আসামীদের গ্রেফতারের দাবী জানাই।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, কিছু সিসিটিভি ফুটেজ ও ছবি পেয়েছি। সে অনুযায়ী আমরা কাজ করছি। আশাকরি দ্রুত সময়ের মধ্যে চারাইকৃত মালামাল উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে। সেই লক্ষ্যে আমরা মাঠে রয়েছি। #