স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শোভাযাত্রা, চারা বিতরণ ও বৃক্ষ রোপনের মধ্য দিয়ে আনসার-গ্রামর রক্ষা বাহিনীর (ভিডিপি) বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
আজ রোববার সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র প্রশিক্ষণ মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা কমান্ড্যান্ট মোঃ ফজলে রাব্বি ফলদ বৃক্ষের চারা রোপন করে বৃক্ষ রোপন অভিযানের শুভ উদ্বোধন করেন। জেলার ৫ উপজেলায় ৭শ’ ৭টি বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষ রোপন করা হয়।
এরপর আনসার ভিডিপি সদস্যদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করেন। পরে জেলার ৫টি উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রসহ ৪টি ক্লাব সমিতিতে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করা হয়।
এসময় সার্কেল এ্যাডজুট্যান্ট (ভারপ্রাপ্ত) মোঃ অহিদ হোসেন জেলার ৫ উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা, আনসার কমান্ডার, দলনেতা-দলনেত্রী, আনসার-ভিডিপি সদস্য ও ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা কমান্ড্যান্ট মো: ফজলে রাব্বি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতিষ্ঠার পর থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করেছন। আমাদের বাহিনীর মহাপরিচালক মানবকল্যাণে নিবেদিত প্রাণ, একজন দেশপ্রেমী ও দক্ষ সংগঠক। তার আহবানে পরিবেশে বাঁচিয় রাখতে সবুজ শ্যামল বাংলাদেশ গড়তে আমরা গোপালগঞ্জ জেলার ৫ উপজেলায় ৭শ’৭টি বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষ রোপন করব। এ কার্যক্রমের আজ উদ্বোধন করা হয়েছে।
তিনি আরো বলেন, জাতীয় বৃক্ষরোপণ অভিযান সফল, বিভিন্ন জনহিতকর কাজে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জ জেলার সদস্যরা সক্রিয় অংশগ্রহণে সর্বস্তরের জনগণের কল্যাণ সাধন করছেন। দেশের সেবায় এটাই আমাদের একমাত্র ব্রত। #